ভোট তথ্যকেন্দ্র চালু করলো ফেসবুক

১৪ আগষ্ট, ২০২০ ০১:১০  
চালু হলো ফেসবুকের ভোট তথ্যকেন্দ্র। ফেসবুকের নিজস্ব প্লাটফর্ম এবং ইনস্টাগ্রামে এটি চালু করা হয়েছে। গত জুনে ফেসবুক এই প্রকল্পটির প্রথম ঘোষণা দেয়, যখন ব্যবহারকারীদের বাণিজ্যিক বিজ্ঞাপন বন্ধের সুবিধা চালু করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট। এক ঘোষণায় ফেসবুক জানায়, আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ ভোটিং ক্যাম্পেইনের অংশ হিসেবে এই হাবটি তৈরি করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে চার মিলিয়ন মানুষকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। দেশটির ভোটার হওয়ার যোগ্য বয়সীদের টাইমলাইনে উক্ত হাবের সাথে লিংযুক্ত নোটিফিকেশন ব্যানার দেখানো হবে। এই তথ্যকেন্দ্রে গিয়ে অনিবন্ধিতরা নিবন্ধন করতে পারবেন। যারা বিদেশে বসবাস করেন তারা কীভাবে নিবন্ধন করবেন এবং বিদেশে বসেই তাদের ব্যালট জমা দিতে পারবেন। ডিবিটেক/বিএমটি